কুয়াকাটা সৈকত
কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদল
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই অভিযানে তিন কিলোমিটার এলাকা জুড়ে বর্জ্য অপসারণ করা হয়।
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো বিশালাকার মৃত ইরাবতী ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। প্রায় আট ফুট দীর্ঘ এই স্তন্যপায়ী প্রাণীটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ডলফিনের মরদেহটি উদ্ধার করে সৈকতেই মাটিচাপা দেওয়া হয়েছে।
কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, সাগরে অবমুক্ত
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বিরল ও আনন্দদায়ক এক পরিবেশগত ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। সৈকতের বালিয়াড়িতে পরিত্যক্ত একটি দোকানের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৬৩টি নবজাত সামুদ্রিক কচ্ছপ, যা পরে নিরাপদে সমুদ্রমুখী পানিতে অবমুক্ত করা হয়।
কুয়াকাটা সৈকতে ফের মৃত মা কচ্ছপ, উপকূলীয় পরিবেশে শঙ্কা গভীরতর
পটুয়াখালীর কলাপাড়ার সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপ। সাম্প্রতিক সময়ে উপকূলে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।